Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে মরহুমা হালিমা খাতুনের সন্তানদের আর্থিক সহায়তা প্রদান ও দোয়া মাহফিল

২৬ বাংলা টিভি   19-May-2026   35

Photo

নড়াইলে মরহুমা হালিমা খাতুনের সন্তানদের আর্থিক সহায়তা প্রদান ও দোয়া মাহফিল


নড়াইল প্রতিনিধি: 
নড়াইলের বরাশুলা শিশু সদন কমপ্লেক্স ক্যাডেট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অফিস সহকারী মরহুমা হালিমা খাতুনের সন্তানদের আর্থিক সহযোগিতা ও দোয়া অনুষ্ঠান করা হয়।
আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে বরাশুলা শিশু সদন কমপ্লেক্স ক্যাডেট ফাজিল মাদ্রাসা মিলনায়তনে তাঁর রুহের মাগফিরাত কামনা এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। নড়াইল সদর উপজেলার বেসরকারি মাদ্রাসায় কর্মরত সকল শিক্ষক ও কর্মচারীদের যৌথ অর্থায়নে এই মানবিক উদ্যোগটি গ্রহণ করে নড়াইল সদর মাদ্রাসা শিক্ষক সমিতি ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহবাদ মাজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এবং মাদ্রাসা শিক্ষক সমিতি, নড়াইল সদর-এর সভাপতি মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন। বরাশুলা মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন  বিশিষ্ট সমাজসেবক মাওলানা মোঃ ইউসুফ আলী । অনুষ্ঠানে নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবু  রশীদ লাবলুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন  উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে মরহুমা হালিমা খাতুনের কর্মময় জীবনের ওপর আলোচনা করা হয়। এ সময় বক্তারা তাঁর সততা ও নিষ্ঠার কথা স্মরণ করে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এরপর শিক্ষক সমিতির নেতৃবৃন্দ মরহুমার পরিবারের সদস্যদের হাতে নগদ আর্থিক সহায়তার অর্থ তুলে দেন।
আর্থিক সহায়তা প্রদান শেষে মরহুমার রুহের মাগফিরাত এবং পরিবারের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত