Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা খুলনা

খুলনায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, হাসপাতালে ভর্তি

২৬ বাংলা টিভি   17-May-2026   32

Photo

খুলনায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, হাসপাতালে ভর্তি


খুলনা প্রতিনিধি:

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার পশ্চিম বানিয়াখামার এলাকায় এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পশ্চিম বানিয়াখামার আলকাতরা মিল সংলগ্ন এলাকায় রবিবার (১৭ মে) বিকালে মোটরসাইকেলযোগে আসা একদল দুর্বৃত্ত ডাব্লিউ

 নামে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে।

এ সময় একটি গুলি তার শরীরে বিদ্ধ হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, চারটি মোটরসাইকেলে করে প্রায় আটজন যুবক ঘটনাস্থলে আসে এবং হামলা চালিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তবে হামলার কারণ ও জড়িতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত