Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

জুলাই আন্দোলনে শহীদ চিকিৎসক ডাঃ সজীবের পিতাকে তারেক রহমানের উপহার-

২৬ বাংলা টিভি   17-Oct-2025   42

Photo

জুলাই আন্দোলনে শহীদ চিকিৎসক ডাঃ সজীবের পিতাকে তারেক রহমানের উপহার-


নিউজ ডেক্স:

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ চিকিৎসক ডা.সজীব সরকারের অসুস্থ  মাতার জন্য  জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম শহীদ ডা: সজীবের পিতার কাছে উপহার হিসেবে হস্তান্তর করা হয়। 

আজ ১৭ অক্টোবর, শুক্রবার, মৌচাকে বিএনপি'র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো: রফিকূল ইসলাম শহীদ ডাঃ সজীবের পিতাকে বিভিন্ন স্বাস্থ্য উপকরণ তুলে দেন। এসময় ডাঃ রফিক শহীদ পরিবারটিকে যাবতীয় সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের দায়িত্ব নিয়েছেন। আপনাদের সার্বক্ষনিক খোঁজখবর রাখছেন তিনি। 

এসময় শহীদ ডাঃ সজীবের পিতা হালিম সরকার বলেন আমার ছেলে শহীদ হওয়ার পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। এ-র পূর্বে তিনি বিভিন্ন ভাবে আমাদের সহযোগিতা করেছেন। আজকে এ সহযোগিতা আমার পরিবারটি বেঁচে থাকার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে। আমি তারেক রহমান সাহেবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

উল্লেখ থাকে যে শহীদ ডাঃ সজীবের মাতা দীর্ঘ ১ বছর যাবত শয্যাশায়ী। তাকে ২৪ ঘন্টা তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়।  

এসময় উপস্থিত ছিলেন ডাঃ আহমেদ সামি আল হাসান ইমন, ডাঃ সাইফুল ইসলাম বাদশা, ডাঃ মমিন আনসারী, ডাঃ মিজানুর রহমান, মুসরিক সহ প্রমূখ।


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত