Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা খুলনা

খুলনায় বর্জ্য শোধনাগার এবং কুয়েট এ্যাপ্রোচ রোড বাস্তবায়নে অগ্রগতি

২৬ বাংলা টিভি   16-May-2026   29

Photo

খুলনা প্রতিনিধি:

এলজিইডি’র সহযোগিতায় সিআরডিপি-২ প্রকল্পের আওতায় কেসিসি শলুয়ায় ‘ল্যান্ডফিল এন্ড রিসোর্চ রিকভারী ফ্যাসিলিটি’ শীর্ষক বর্জ্য শোধনাগার এবং কুয়েট এ্যাপ্রোচ রোড বাস্তবায়ন করা হচ্ছে। 

বর্তমানে কমপোস্ট প্লান্টের কাজের অগ্রগতি ৯১%, এমআরএফ এন্ড প্লাস্টিক রিসাইক্লিং প্লান্টের অগ্রগতি ৯২%, বায়ো গ্যাস প্লান্ট ও শেড ভবনের অগ্রগতি ৬০%; ওয়ার্কশপ, পাম্প রুম, মটর রুম এবং আন্ডারগ্রাইন্ড রিজার্ভারের অগ্রগতি প্রায় ৭১%, সাবস্টেশন ও জেনারেটর রুমের অগ্রগতি প্রায় ৮৬%, গ্যাস বেলুন ভবনের অগ্রগতি প্রায় ৯১% সহ বাউন্ডারী ওয়াল, ফায়ার হাইড্রান্ট, ইন্টারন্যাল রোড ও ড্রেন ইত্যাদি কাজের অগ্রগতি হয়েছে 

খুলনা মহানগরীতে দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের (সিআরডিপি-২) আওতায় বাস্তবায়নাধীন কাজের অগ্রগতি পর্যালোচনা সভা আজ শনিবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

কাজের অগ্রগতি সন্তোষজনক এবং কুয়েট এ্যাপ্রোচ রোডের অগ্রগতি ৬১% বলে সভায় জানানো হয়। 

সভায় সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সভায় প্রকল্পের কর্মকর্তাসহ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি), অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), স্থানীয় সরকার বিভাগ (এলজিডি), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), খুলনা সিটি কর্পোরেশন এবং খুলনা ওয়াসা’র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

সভায় স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক (পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগ) মো: মাহমুদুল হাসান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (এডিবি অনুবিভাগ) অতিরিক্ত সচিব এস এম জাকারিয়া হক, প্রকল্প পরিচালক মো: হামিদুল হক, কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম, এলজিইডি’র খুলনার নির্বাহী প্রকৌশলী মো: কামরুল ইসলাম সরদার, খুলনা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী খান সেলিম আহমেদ, এডিবি’র এস এ আব্দুল্লাহ আল মামুন, উর্মি ভট্টাচার্য ও মো: সাঈদুল হক, ঠিকাদারী প্রতিষ্ঠান মাহবুব ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাহাবুবুর রহমান সহ কেসিসি’র সংশ্লিষ্ট উপসহকারী প্রকৌশলীগণ সভায় উপস্থিত ছিলেন। 

সভা শেষে আগত কর্মকর্তাগণ প্রকল্পের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেন।


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত