Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা বাগেরহাট

লতিফ মাস্টারের আদর্শ ধারণ করেই শিক্ষাবান্ধব সমাজ গড়তে চাই- জেলা ছাত্রদল সভাপতি

২৬ বাংলা টিভি   16-May-2026   40

Photo

লতিফ মাস্টারের আদর্শ ধারণ করেই শিক্ষাবান্ধব সমাজ গড়তে চাই- জেলা ছাত্রদল সভাপতি


বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ‘বাতিঘর’ খ্যাত লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও গুণীজন শিক্ষক প্রয়াত মো. লতিফর রহমানের আদর্শ ধারণ করে শিক্ষাবান্ধব সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বাগেরহাট জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি আতিকুর রহমান রাসেল।
শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর শহরের ভিআইপি রোডসংলগ্ন সাহাপাড়া গ্রামের কবরস্থানে প্রয়াত লতিফ মাস্টারের কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “লতিফ মাস্টার ছিলেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এক আলোকবর্তিকা। তিনি জীবনের প্রতিটি মুহূর্ত শিক্ষার প্রসার, মানবিকতা ও সমাজ উন্নয়নে উৎসর্গ করেছেন। তাঁর আদর্শ অনুসরণ করে নতুন প্রজন্মকে শিক্ষিত, মানবিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে ছাত্রদল কাজ করবে।”
কবর জিয়ারত শেষে ছাত্রদল নেতারা মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন পিসি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও বিএনপি নেতা সদ্দার নাসির উদ্দিন লনি, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বেগ শামীম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ নিয়ামুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম শাহারিয়ার রাব্বি, খানজাহান আলী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মাজারুল ইসলাম, সরকারি পিসি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. বেল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ জীম, ডেমা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মিজান গাজী এবং বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. সুমন হাওলাদারসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
প্রয়াত মো. লতিফর রহমান বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতী গ্রামের বাসিন্দা ছিলেন। জীবদ্দশায় তিনি বেশরগাতীসহ আশপাশের এলাকায় শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রাত জেগে বাড়ি বাড়ি গিয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়া, অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা করাসহ নানা মানবিক কর্মকাণ্ডে তিনি ছিলেন পরিচিত মুখ। শিক্ষার প্রতি নিবেদন ও অসামান্য অবদানের কারণে তিনি এলাকায় ‘লতিফ মাস্টার’ নামে পরিচিতি লাভ করেন। ২০১৮ সালের ১৩ জুলাই তিনি ইন্তেকাল করেন।#


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত