Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ঢাকা মাদারীপুর

মাদারিপুরে এতিমদের বরাদ্দে কোটি টাকা আত্মসাতের অভিযোগে সমাজসেবা কর্মকর্তা ও এতিমখানার সুপারের বিরুদ্ধে দুদকের মামলা

২৬ বাংলা টিভি   17-Oct-2025   88

Photo

মাদারিপুরে এতিমদের বরাদ্দে কোটি টাকা আত্মসাতের অভিযোগে সমাজসেবা কর্মকর্তা ও এতিমখানার সুপারের বিরুদ্ধে দুদকের মামলা


মাদারিপুর প্রতিনিধি:

মাদারিপুরে এতিমদের জন্য বরাদ্দের কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে সাবেক সমাজসেবা কর্মকর্তা ও  এতিমখানার সুপারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার বিকেলে দুদকের মাদারিপুর জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন সংস্থাটির উপসহকারী পরিচালক শ্যামল চন্দ্র সেন।

মামলার এজাহারে বলা হয়, মাদারিপুর পৌর এলাকার হযরত শাহমাদার দরগাহ শরীফ এতিমখানার এতিমদের কল্যাণ ও প্রতিষ্ঠানের উন্নয়নের গত ৪ বছরে বিভিন্ন খাদে এক কোটি এক লাখ টাকা বরাদ্দ দেয় সরকার। এই বরাদ্দ অর্থ যথাযথভাবে ব্যবহার না করে তৎকালীন শহর সমাজসেবা কর্মকর্তা শ্যামল পান্ডে ও হযরত শাহমাদার দরগাহ শরীফ এতিমখানার সুপার মোহাম্মদ আল আমিন আত্মসাৎ করেছেন বলে অভিযোগ ওঠে। 

প্রধান কার্যালয়ে এমন অভিযোগের প্রেক্ষিকে সেখানে কয়েক দফা তদন্ত করে দুদক। পরে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় সাবেক শহর সমাজসেবা কর্মকর্তা শ্যামল পান্ডে ও হযরত শাহমাদার দরগাহ শরীফ এতিমখানার সুপার মোহাম্মদ আল আমিন-এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

দুদকের মাদারীপুর কার্যালয়ের উপপরিচালক মো. আতিকুর রহমান জানান, এতিমদের অর্থ আত্মসাতের ঘটনায় মামলা করেছে দুদক। আসামিদের গ্রেফতার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। যাতে ভবিষ্যতে এমন কর্মকান্ড কেউ করতে না পারে।


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত