Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা খুলনা

খুলনায় সন্ত্রাসী বি কোম্পানির সদস্য ও ৫ মামলার আসামি ইমন গ্রেপ্তার

২৬ বাংলা টিভি   15-May-2026   25

Photo

খুলনায় সন্ত্রাসী বি কোম্পানির সদস্য ও ৫ মামলার আসামি ইমন গ্রেপ্তার


খুলনা প্রতিনিধি:

খুলনায় সন্ত্রাসী বি কোম্পানির সদস্য ও ৫ মামলার আসামি ইমন মোল্লাকে (২৯) গ্রেপ্তার করেছে র‍্যাব।

 আজ শুক্রবার দুপুরে র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে র‌্যাব-০৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর হরিণটানা থানা এলাকায় অভিযান পরিচালনা করে। 

এসময়ে খুলনার কুখ্যাত "বি কোম্পানির" সদস্য ও সন্ত্রাসী মোঃ ইমন মোল্লাকে গ্রেপ্তার করা হয়। সে হরিনটানা থানার রায়েরমহল ইসলামনগর রোড এলাকার মোঃ মাসুদ মোল্লার ছেলে।

 ইমন মোল্লার পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, খুলনা মহানগরীর আড়ংঘাটা, সোনাডাঙা ও হরিণটানা থানায় তার বিরুদ্ধে ১টি হত্যা চেষ্টা মামলা, ১টি অস্ত্র আইনে মামলা, ১টি নারী ও শিশু আইনে মামলা, ১টি খুনের উদ্যোগসহ চুরি তৎসহ অস্ত্র আইনে মামলা এবং ১টি মাদক মামলাসহ মোট ৫টি মামলার তথ্য রয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে খুলনা মহানগরীর হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে। 


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত