Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

লোহাগড়ায় কিশোর গ্যাংয়ের হামলা: ট্রাকচালককে কুপিয়ে হত্যার চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ

২৬ বাংলা টিভি   15-May-2026   27

Photo

লোহাগড়ায় কিশোর গ্যাংয়ের হামলা: ট্রাকচালককে কুপিয়ে হত্যার চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ


​নড়াইল প্রতিনিধি:

​নড়াইলের লোহাগড়ায় কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতে রহিম শিকদার (৪৩) নামে এক ট্রাকচালক নৃশংসভাবে হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাদহ স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত রহিম শিকদার উপজেলার চাচই গ্রামের সাইদ শিকদারের ছেলে।

​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ধোপাদহ এলাকার কিশোর গ্যাং লিডার আজিমের নেতৃত্বে ৮-১০ জনের একটি দল এই হামলা চালায়। ঘটনার সূত্রপাত হয় বৃহস্পতিবার সন্ধ্যার পর, যখন আজিম ও তার সহযোগীরা পূর্ব শত্রুতার জের ধরে রহিম শিকদারের ছেলে সোয়াইবের মোবাইল ফোন কেড়ে নেয়। খবর পেয়ে রহিম শিকদার ছেলের মোবাইলটি ফেরত আনতে গেলে ওৎ পেতে থাকা আজিম ও তার গ্যাংয়ের সদস্যরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে।

​সন্ত্রাসীরা রহিম শিকদারের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

​হামলার খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ দ্রুত হাসপাতালে গিয়ে আহতের খোঁজখবর নেয়। লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "হাসপাতাল পরিদর্শন করে ভুক্তভোগীর সাথে কথা বলা হয়েছে। কিশোর গ্যাং লিডার আজিমসহ এই ঘটনার সাথে জড়িতদের আটকে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"

​এলাকাবাসীর অভিযোগ, এলাকায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে। দ্রুত এসব অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


news@26banglatv.com


Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত