Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

শাপলা চত্বরে হত্যা মামলা মোজাম্মেল বাবু, দীপু মনি ও ফারজানা রুপাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

২৬ বাংলা টিভি   14-May-2026   35

Photo

শাপলা চত্বরে হত্যা মামলা মোজাম্মেল বাবু, দীপু মনি ও ফারজানা রুপাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল


নিউজ ডেস্ক:

তের বছর আগে ২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১৪ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার (০৭ মে) তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়েছিল। সেই অনুযায়ী আজ সকালে কারাগার থেকে তাদের আদালতে উপস্থিত করা হয়।

প্রসিকিউশনের দাবি, শাপলা চত্বরের হত্যাকাণ্ড ছিল পূর্বপরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক। এ ঘটনায় মরদেহের প্রকৃত সংখ্যা গোপনে সহায়তার অভিযোগ আনা হয়েছে সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার বিরুদ্ধে।

একই মামলায় সাবেক আইজিপি শহিদুল হক, জিয়াউল আহসান, শাহরিয়ার কবিরসহ মোট ৬ জন আগেই গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের তথ্যমতে, ২০১৩ সালে হেফাজতের সমাবেশ ঘিরে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লার চারটি এলাকায় মোট ৫৮ জন নিহত হন, যাদের পরিচয় তদন্ত সংস্থা শনাক্ত করেছে। নিহতদের মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জন ছিলেন।


news@26banglatv.com


Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত