Logo
মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

অগ্নিপরীক্ষায় থালাপতির বিজয়

২৬ বাংলা টিভি   13-May-2026   25

Photo

অগ্নিপরীক্ষায় থালাপতির বিজয়


আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের তামিলনাড়ু রাজ্যে নাটকীয় আস্থাভোটে জয় পেয়েছেন অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। বুধবার (১৩ মে) রাজ্য বিধানসভায় অনুষ্ঠিত ভোটে তার নেতৃত্বাধীন তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে) সরকার ১৪৪ ভোটের সমর্থন অর্জন করে।

আস্থাভোটে সরকারের বিপক্ষে পড়ে ২২টি ভোট, আর পাঁচজন সদস্য ভোটদানে বিরত থাকেন। ফল ঘোষণার আগে প্রধান বিরোধী দল দ্রাবিড় মুন্নেত্র কাজাগাম (ডিএমকে) তাদের ৫৯ জন বিধায়ককে নিয়ে অধিবেশন থেকে ওয়াকআউট করে।

অন্যদিকে তৃতীয় বৃহত্তম দল অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাজাগাম (এআইএডিএমকে)-এর ৪৭ জন সদস্য ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নেন। ফলে সংসদীয় সমীকরণে টিভিকে সরকার সহজেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে।

ফলাফল ঘোষণার পর থালাপতি বিজয় বলেন, ‘হুইসেল ইতিহাস বদলে দিয়েছে।’

তিনি টিভিকের নির্বাচনী প্রতীক ‘হুইসেল’-এর প্রসঙ্গ টেনে আরও বলেন, তাদের সরকার নিজেদের সংখ্যালঘু সরকার হিসেবে বিবেচনা করবে, যা সংখ্যালঘুদের অধিকার রক্ষায় কাজ করবে।

তবে আস্থাভোটের ফলাফলের চেয়েও বেশি আলোচনায় এসেছে এআইএডিএমকের অভ্যন্তরীণ সংকট। দলীয় প্রধান এডাপ্পাডি কে পালানিস্বামীর নির্দেশ উপেক্ষা করে দলের ২৫ জন বিধায়ক টিভিকের পক্ষে ভোট দেন বলে জানা গেছে।

এই ঘটনা দলটির ভেতরে গভীর বিভক্তির ইঙ্গিত দিচ্ছে, যা তামিলনাড়ুর অন্যতম শক্তিশালী দ্রাবিড় রাজনৈতিক শক্তিকে বড় সংকটের মুখে ফেলতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত