Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

লোহাগড়ায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   13-May-2026   39

Photo

লোহাগড়ায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত


নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি ও অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে উপজেলা পর্যায়ে দায়িত্বরত হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

​বুধবার ১৩ মে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

​সভায় ইউনিয়ন পরিষদগুলোতে আসা বিগত ত্রৈমাসিকের মামলার তথ্য গুরুত্বের সাথে বিশ্লেষণ করা হয়। ঝুলে থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির বিষয়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়। গ্রাম আদালতের সুফল তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দিতে হাট-বাজারে মাইকিং এবং জনগুরুত্বপূর্ণ স্থানে পোস্টার লাগানোর জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী কায়সার। তিনি তার বক্তব্যে বলেন, "তৃণমূল পর্যায়ে স্বল্প সময়ে ও সল্প খরচে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালতের ভূমিকা অপরিসীম। তথ্য ব্যবস্থাপনায় হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের আরও আন্তরিক হতে হবে।"

​উক্ত সভায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রেজমিন সুলতানাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের হিসাব সহকারীগণ নিজ নিজ ইউনিয়নের গ্রাম আদালত কার্যক্রমের বর্তমান চিত্র তুলে ধরেন।


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত