Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

লোহাগড়ায় শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে দুর্ধর্ষ চুরি: একই রাতে ট্রান্সমিটারও গায়েব

২৬ বাংলা টিভি   13-May-2026   28

Photo

লোহাগড়ায় শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে দুর্ধর্ষ চুরি: একই রাতে ট্রান্সমিটারও গায়েব


নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল কার্যালয়ের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও গুরুত্বপূর্ণ মালামাল লুট করে নিয়ে গেছে। একই রাতে লোহাগড়া পৌরসভার সিঙ্গা এলাকায় একটি বিদ্যুৎ ট্রান্সমিটার চুরির ঘটনাও ঘটেছে, যার ফলে ২২টি পরিবার বর্তমানে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ বিশ্বাস জানান, গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে অজ্ঞাত চোরেরা তাঁর অফিস কক্ষের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। চোরেরা স্টিলের আলমারি ভেঙে অফিসের কাগজপত্র তছনছ করে এবং নগদ ৩-৪ হাজার টাকা, ফ্যান, ইলেকট্রিক ওয়েরিংয়ের তার, ওয়াই-ফাইয়ের অনু ও রাউটারসহ আনুমানিক ১০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। বুধবার সকালে অফিসে এসে চুরির বিষয়টি জানাজানি হয়।
একই রাতে পৌরসভার ৮নং ওয়ার্ডের সিঙ্গা এলাকায় ১০ কেভির একটি বিদ্যুৎ ট্রান্সমিটার চুরি হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৫ হাজার টাকা। এই চুরির ফলে ওই এলাকার ২২টি পরিবারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যা জনজীবনে চরম ভোগান্তি সৃষ্টি করেছে।
শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে চুরির ঘটনায় বুধবার সকালে লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান জানান,পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।#
 


news@26banglatv.com


Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত