Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

আনিসুর হত্যা: নওয়াপাড়ায় সকাল-সন্ধ্যা হরতাল, বন্ধ যশোর-খুলনা মহাসড়কে যান চলাচল

২৬ বাংলা টিভি   13-May-2026   43

Photo

আনিসুর হত্যা: নওয়াপাড়ায় সকাল-সন্ধ্যা হরতাল, বন্ধ যশোর-খুলনা মহাসড়কে যান চলাচল


যশোর প্রতিনিধি:

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার (১৩ মে) সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। হরতালের কারণে যশোর-খুলনা মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে, ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

সকাল সাড়ে ৬টা থেকে উপজেলার বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে কর্মসূচি শুরু হয়। এ সময় যশোর-খুলনা মহাসড়কের নূরবাগ এলাকায় ইট, বেঞ্চ ও কাঠ ফেলে ব্যারিকেড সৃষ্টি করা হয়। এতে খুলনা থেকে যশোরগামী এবং যশোর থেকে খুলনাগামী সব ধরনের দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে যায়।

সকাল ৭টার দিকে নওয়াপাড়া বাজারে হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ব্যবসায়ীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। তবে দুপুর পর্যন্ত কোথাও ভাঙচুর, পিকেটিং বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ব্যবসায়ী আনিসুর রহমান হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতেই এ কর্মসূচি পালন করা হচ্ছে।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নওয়াপাড়া বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত