Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

২৬ বাংলা টিভি   12-May-2026   43

Photo

নড়াইলে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন


নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নে "রামচন্দ্রপুর দাইবাড়ি খাল" পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই উন্নয়ন প্রকল্পের সূচনা করা হয়।

উদ্বোধন শেষে নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার  টি. এম. রাহসিন কবিরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। এ সময় বিশেষ অতিথি ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু ,  জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস,নড়াইল জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা যুবদলের সভাপতি  মোঃ মশিয়ার রহমানসহ রাজনৈতিক,সামাজিক ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।।

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি (EGPP) কর্মসূচির আওতায় এই খনন কাজ পরিচালিত হচ্ছে। 
এ সময় বক্তরা বলেন, এই খালটি পুনঃখনন করা হলে অত্র এলাকার জলাবদ্ধতা নিরসন হবে এবং কৃষি কাজে সেচ সুবিধা বৃদ্ধির মাধ্যমে কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হবেন।
গ্রামীণ জনপদের অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারের এই কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা পালন করবে। যথাযথ গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে খালের খনন কাজ সম্পন্ন করার বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয়।#
 


news@26banglatv.com


Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত