Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ নেত্রকোণা

বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ছয় মাসের কারাদণ্ড

২৬ বাংলা টিভি   11-May-2026   29

Photo

বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলের ছয় মাসের কারাদণ্ড


নেত্রকোনা প্রতিনিধি :

নেত্রকোনার কলমাকান্দায় বৃদ্ধ বাবার অভিযোগে ইমামুল (৩৫) নামের এক মাদকসক্ত ছেলেকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাতে অভিযান চালিয়ে আটক তাকে করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলমাকান্দার ইউএনও এস এম মিকাইল ইসলাম এ আদেশ দেন। একই সাথে তাকে ২০০ টাকা জরিমানাও করা হয়। এর আগে ৯ মে মাদক সেবনে বাধা ও পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের দায়ের কোপে বৃদ্ধ আহত হয়। এ ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। 

ইমামুলের বাড়ি কলমাকান্দার সদর ইউনিয়নের কালিহালা গ্রামে আবুল হাসেমের ছেলে। 

ইমামুলকে সাজা দেওয়ার বিষয়টি সোমবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলমাকান্দার ইউএনও এস এম মিকাইল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রবিবার আবুল হাসেমের অভিযোগের প্রেক্ষিতে রাতে উপজেলা প্রশাসন পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তার মাদকাসক্ত ছেলে ইমামুলকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(ক) ধারায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড একই সঙ্গে ২০০ টাকার অর্থদণ্ড দণ্ড দেন।

আবুল হাসেম জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের প্রভাবে সে স্ত্রী মা সহ পরিবারের সবার ওপর প্রায়ই নির্যাতন চালাত। গত বৃহস্পতিবার গভীর রাতে ইমামুল তার স্ত্রীকে মারধর করে এক পর্যায়ে গলা চেপে ধরে। এ সময় বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়।

এ সময় ইমামুল দা নিয়ে তার দিকে তেড়ে যান। প্রাণভয়ে তিনি নিজ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে বাইরে থেকে দরজায় কোপ দিলে দরজা ভেঙে তার হাতের আঙুলে আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাশেম বলেন, দণ্ডপ্রাপ্ত ইমামুলকে সোমবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত