Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

যশোরে গণপূর্ত বিভাগের ৬৬ প্লট উদ্ধার অভিযানে উচ্ছেদ কার্যক্রম অব্যাহত

২৬ বাংলা টিভি   11-May-2026   20

Photo

যশোরে গণপূর্ত বিভাগের ৬৬ প্লট উদ্ধার অভিযানে উচ্ছেদ কার্যক্রম অব্যাহত


বি এম আসাদ।।

 যশোর সদর উপজেলার ৫ নং উপশহর ইউনিয়ন পরিষদ এলাকায় গণপূর্ত অধিদপ্তরের হাউজিং প্রকল্পের অবৈধ ৬৬টি প্লট  দখলমুক্ত করতে দুই দিনব্যাপী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। ১০ মে থেকে শুরু হওয়া এ অভিযান ১১ মে পর্যন্ত চলমান ছিল।

গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাউজিং প্রকল্পের আওতাধীন প্লটগুলো অবৈধভাবে দখল করে বসবাস করে আসছিল কিছু ব্যক্তি। সরকারি সম্পত্তি উদ্ধার এবং প্রকল্পের জমি দখলমুক্ত করার লক্ষ্যে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানে উপস্থিত ছিলেন প্রকল্প ম্যাজিস্ট্রেট মোঃ বশির গাজী, খুলনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান, ফায়ার সার্ভিসের সাব-অফিসার মোঃ মুজিবুর রহমানসহ বিদ্যুৎ বিভাগের কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

অভিযান চলাকালে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি। স্থানীয় জনগণের পক্ষ থেকেও উল্লেখযোগ্য কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি। তবে দীর্ঘদিন ধরে সেখানে বসবাসকারী কিছু ব্যক্তি উচ্ছেদ কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, পূর্বে লিখিত নোটিশ প্রদান ছাড়া আকস্মিকভাবে অভিযান পরিচালনা করায় তারা ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন।

অন্যদিকে গণপূর্ত বিভাগের দাবি, ৯ মে সকাল থেকেই মাইকিংয়ের মাধ্যমে অবৈধ দখলদারদের স্থান ত্যাগের জন্য পূর্বেই সতর্ক করা হয়েছিল। স্থানীয় বাসিন্দারাও মাইকিংয়ের বিষয়টি শুনেছেন বলে জানা গেছে।


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত