Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে এশিয়া পোস্টের উদ্বোধন

২৬ বাংলা টিভি   11-May-2026   28

Photo

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে এশিয়া পোস্টের উদ্বোধন


নড়াইল প্রতিনিধি :

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে অনলাইন ও মাল্টিমিডিয়াভিত্তিক সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’ এর উদ্বোধন করা হয়েছে। 

সোমবার বেলা ১১ টায় নড়াইল প্রেসক্লাব মিলনায়তনে  আলোচনা সভা ও কেক কেটে এশিয়া পোস্টের উদ্বোধন করা হয়। 

সাংবাদিক আসাদুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল ২ আসনের সংসদ সদস্য মো: আতাউর রহমান বাচ্চু।বিশেষ অতিথির বক্তব্য রাখেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরুজ্জামান,জেলা পরিষদের নিবার্হী কর্মকর্তা মো: আছাদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে নড়াইল ২ আসনের সংসদ সদস্য মো: আতাউর রহমান বাচ্চু বলেন,এশিয়া পোস্ট কেবল একটি নিউজ পোর্টাল নয়, এটি সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করবে। এর মূল লক্ষ্য হলো জনগণের সুখ-দুঃখ এবং অধিকারের কথা তুলে ধরা। এশিয়া পোস্ট কোনো বিশেষ গোষ্ঠীর হয়ে নয়, বরং বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তথ্য পরিবেশনের মাধ্যমে আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ভূমিকা রাখবে।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি মুনীর চৌধুরী, সুলতান মাহমুদ,নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পাঠক প্রবাহ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু,সিনিয়র সাংবাদিক মলয় নন্দী,কার্ত্তিক দাস,অশোক কুন্ডু, দৈনিক ওশান পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক গুলশান আরা। 

আলোচাসভা শেষে কেক কেটে এশিয়া পোস্টের উদ্বোধন করা হয়। পরে প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা র‍্যালি বের হয়। বর্ণাঢ্য র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। 

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন এশিয়া পোস্টের নড়াইল প্রতিনিধি এসকে সুজয় বিশ্বাস। 

​এ সময় সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল,সুজয় বকশী,শরিফুল ইসলাম বাবলু,আব্দুল কাদের,আবুল কাশেম,নূরনবী,মধু সরকার,শুভ সরকার ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত