Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

শার্শায় যুবক ইকরামুলকে অপহরণের পর নৃশংস হত্যা: আটক ৪

২৬ বাংলা টিভি   10-May-2026   36

Photo

শার্শায় যুবক ইকরামুলকে অপহরণের পর নৃশংস হত্যা: আটক ৪


বাগআঁচড়া [যশোর) সংবাদদাতা : 

যশোরের শার্শা থানায় নিখোঁজ যুবক ইকরামুল কবীরকে (২৬) অপহরণের পর পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। এই ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আব্দুল কাদের (৩৬) ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। পুলিশ ইতোমধ্যে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে বসতপুর পূর্বপাড়ার আরশাদ আলির ছেলে আল ফরহাদ ও তার স্ত্রী মুন্নী বেগম (২২),কাকলি খাতুন(২৩) ও ফজলুকে (৬০) আটক করা হয়েছ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল ২০২৬ তারিখ রাতে শার্শার সেতাই গ্রামে বোনের বাড়ি থেকে নিখোঁজ হন দক্ষিণ বারপোতা গ্রামের মো. আব্দুর রশিদের ছেলে ইকরামুল কবীর। এরপর তাকে অপহরণ করে মুক্তিপণ দাবি ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে। ভিকটিমের বাবা আব্দুর রশিদ বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা (মামলা নং-১৯, তারিখ-০৮/০৫/২০২৬) দায়ের করেন।

​তদন্তকারী পুলিশ কর্মকর্তা এস আই চঞ্চল তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনার রহস্য উদঘাটন করেন। ঘাতকরা ইকরামুলকে হত্যা করে একটি গরুর গোয়াল ঘরের ভেতরে গর্ত করে পুঁতে রাখে এবং আলামত গোপন করতে উপরে কংক্রিটের ঢালাই দিয়ে দেয়। পরবর্তীতে পুলিশ সেখান থেকে ইকরামুলের গলিত মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এই হত্যাকাণ্ডের মূলে রয়েছে মিসেস মুন্নি আক্তার নামক এক নারীর সাথে পরকীয়া ও একাধিক বিয়ের জটিলতা। মুন্নি আক্তারের সাথে ইকরামুলের গোপন বিয়ের সম্পর্ক এবং আর্থিক লেনদেনের জের ধরে প্রধান আসামি আব্দুল কাদেরসহ অন্য সহযোগীরা এই হত্যার পরিকল্পনা করে। উল্লেখ্য যে, মুন্নি আক্তারের একাধিক বিয়ের তথ্য পাওয়া গেছে এবং এই জটিলতাই নৃশংস খুনের কারণ হিসেবে দেখা দিচ্ছে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন জানান, "আমরা এই ঘটনায় ইতোমধ্যে ৩ নম্বর আসামি কাকলী আক্তার ও ৪ নম্বর আসামি ফজলু ওরফে ফজু মোড়লসহ মোট ৪ জনকে আটক করতে সক্ষম হয়েছি। তবে ১ নম্বর ও প্রধান আসামি আব্দুল কাদের ওরফে কাদের (৩৬), পিতা- শাহাদাত ফকির বর্তমানে পলাতক রয়েছে।" তিনি আরও জানান, পলাতক প্রধান আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

নিহত ইকরামুলের বাবা আব্দুর রশিদ বলেন, "আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করে মাটিচাপা দেওয়া হয়েছে। আমি প্রধান আসামি কাদেরসহ এই ঘটনায় জড়িত প্রত্যেকের ফাঁসি চাই।"

​এলাকায় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ দ্রুত পলাতক আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


news@26banglatv.com


Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত