Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

তিন দাবিতে কালীগঞ্জে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন

২৬ বাংলা টিভি   16-Oct-2025   37

Photo

তিন দাবিতে কালীগঞ্জে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন


হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ:
ঝিনাইদহের কালীগঞ্জে বেসরকারী শিক্ষক-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। শিক্ষকরা ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবিতে এ মানববন্ধন পালন করেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক ও মাদরাসা শিক্ষক সমিতি এ কর্মসূচীর আয়োজন করে। উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদরাসা থেকে শত শত শিক্ষক কর্মচারী মানববন্ধনে যোগ দেন।
এসময় বক্তৃতা করেন, প্রভাষক মুসা করিম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামরুজ্জামান কামাল, সাধারনস সম্পাদক হারুনর রশিদ, মাদরাসা শিক্ষক নেতা নজরুল ইসলামসহ শিক্ষক নেতারা।
তিন দফা দাবিতে ১২ অক্টোরব ঢাকায় বিশাল জনসমাবেশের মধ্যে দিয়ে আন্দোলন শুরু করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। ১৩ অক্টোবর থেকে সারাদেশে স্কুল কলেজ ও মাদরাসায় কর্মবিরতী পালন করছে। তাদের দাবি না হওয়া পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করে রাস্তায় থাকবেন বলে ঘোষনা দিয়েছেন শিক্ষক নেতারা।


news@26banglatv.com


Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত