Logo
মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

নিরাপত্তা প্রটোকল ছাড়াই চলাচল করছেন থালাপতি বিজয়!

২৬ বাংলা টিভি   08-May-2026   20

Photo

নিরাপত্তা প্রটোকল ছাড়াই চলাচল করছেন থালাপতি বিজয়!


আন্তর্জাতিক ডেস্ক:

তামিলনাড়ুর সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে চমক দেখালেও সরকার গঠন ঘিরে অনিশ্চয়তার মুখে পড়েছেন সম্ভাব্য মুখ্যমন্ত্রী ও সাবেক জনপ্রিয় চিত্রতারকা জোসেফ বিজয় চন্দ্রশেখর, যিনি থালাপতি বিজয় নামেই বেশি পরিচিত। রাজনৈতিক সমীকরণ এখনো চূড়ান্ত না হওয়ায় শপথের আগেই সরকারি নিরাপত্তা প্রটোকল হারিয়েছেন তিনি।

বুধবার (০৬ মে) থেকে তাকে সরকারি মুখ্যমন্ত্রী পর্যায়ের নিরাপত্তা ছাড়াই চলাফেরা করতে দেখা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে তামিলনাড়ু পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বিজয়ের নিজস্ব অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক শপথ গ্রহণের আগে তিনি সরকারি নিরাপত্তা প্রটোকল নিতে চান না বলে জানিয়েছেন। তার অনুরোধের পরিপ্রেক্ষিতেই পূর্ণাঙ্গ প্রটোকল প্রত্যাহার করা হয়েছে। তবে মৌলিক পাইলট নিরাপত্তা ব্যবস্থা এখনো বহাল রয়েছে।

২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ১১৮ আসন। ২০২৪ সালে প্রতিষ্ঠিত বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) এবারের নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই ১০৮টি আসনে জয় পেয়ে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে। বিজয় নিজেও দুটি আসনে জয়ী হয়েছেন।

তবে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা না থাকায় জোটই এখন টিভিকের প্রধান ভরসা। বুধবার কংগ্রেস দল টিভিকের সঙ্গে জোটে রাজি হলেও তাদের আসন সংখ্যা মাত্র ৫, ফলে সংখ্যাগরিষ্ঠতা এখনো নিশ্চিত হয়নি।

সরকার গঠনের লক্ষ্যে টিভিকে এআইডিএমকে ও তাদের মিত্র ভিসিকের সঙ্গেও যোগাযোগ করেছে। তবে এখনো কোনো পক্ষ চূড়ান্ত অবস্থান জানায়নি।

অন্যদিকে বামপন্থি দলগুলোকেও জোটের প্রস্তাব দেওয়া হলেও সিপিআই ও সিপিআই (মার্কসবাদী) স্পষ্ট জানিয়েছে, তারা ডিএমকে নেতৃত্বাধীন জোটেই থাকবে। একই অবস্থান জানিয়েছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগও।

বৃহস্পতিবার (০৭ মে) নতুন মন্ত্রিসভার শপথ হওয়ার কথা থাকলেও জোট সমীকরণ জটিল হয়ে পড়ায় তা স্থগিত করা হয়েছে। রাজনৈতিক অনিশ্চয়তার এই পরিস্থিতিতেই থালাপতি বিজয়ের সরকারি নিরাপত্তা প্রটোকল প্রত্যাহারের ঘটনা তামিলনাড়ুর রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


news@26banglatv.com


Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত