Logo
মঙ্গলবার | ৬ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

অ্যাম্বুলেন্সকে পথ দিতে ভিভিআইপি প্রটোকল ভাঙলেন প্রধানমন্ত্রী

২৬ বাংলা টিভি   06-May-2026   80

Photo

অ্যাম্বুলেন্সকে পথ দিতে ভিভিআইপি প্রটোকল ভাঙলেন প্রধানমন্ত্রী


নিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী তারেক রহমান ভিভিআইপি প্রটোকল উপেক্ষা করে একটি অ্যাম্বুলেন্সকে নির্বিঘ্নে পথ করে দিয়েছেন।

বুধবার (০৬ মে) সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার অংশে, বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

সকাল ৯টার কিছু আগে প্রধানমন্ত্রীর গাড়িবহর বনানী এক্সপ্রেসওয়ে হয়ে কারওয়ানবাজার–এফডিসি মোড়ের দিকে অগ্রসর হচ্ছিল। এ সময় প্রধানমন্ত্রীর নজরে আসে সাইরেন বাজিয়ে একটি অ্যাম্বুলেন্স দ্রুত গতিতে তার গাড়িবহরের পেছন থেকে অতিক্রমের চেষ্টা করছে। পরিস্থিতি বুঝে তিনি সঙ্গে সঙ্গে বহরের নিরাপত্তা কর্মকর্তাদের অ্যাম্বুলেন্সটিকে পথ করে দেয়ার নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী দ্রুতই অ্যাম্বুলেন্সটির জন্য রাস্তা ফাঁকা করে দেয়া হয়।

বাংলাদেশে সাধারণত ভিভিআইপি বহরের কারণে সড়কে অন্যান্য যানবাহনকে অপেক্ষায় থাকতে দেখা গেলেও, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তে ভিন্ন চিত্র দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, পুরো ঘটনাটি ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত ও মানবিক।

তাদের মতে, এটি একজন রাষ্ট্রপ্রধানের জনসেবার প্রতি দায়িত্ববোধ ও সহমর্মিতার একটি ইতিবাচক বার্তা বহন করে।


news@26banglatv.com


Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত