সারা বাংলা খুলনা বাগেরহাট
রামপালের ভাগা বাজারে ভাংচুর-লুটপাটের প্রতিবাদে বণিক সমিতির মানববন্ধন, দোষীদের শাস্তির দাবি
২৬ বাংলা টিভি 06-May-2026 34
রামপালের ভাগা বাজারে ভাংচুর-লুটপাটের প্রতিবাদে বণিক সমিতির মানববন্ধন, দোষীদের শাস্তির দাবি
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা :
রামপালের ভাগা বাজারে দুর্বৃত্তদের হামলায় বিএনপির অফিস ও দোকানপাট ভাংচুর এবং লুটপাটের ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (০৬ মে) বেলা ১১টায় ভাগা চৌরাস্তা মোড়ে খুলনা-মোংলা মহাসড়কে বাজার বণিক সমিতির উদ্যোগে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী দোকানদারসহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী অংশ নেন।
এ সময় বক্তারা অভিযোগ করেন, গত রবিবার রাতে বাজারে সংঘটিত হামলায় স্থানীয় বিএনপি অফিস ভাংচুর, কয়েকটি দোকানে ব্যাপক হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয়। যার ফলে ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। ভুক্তভোগীরা বলেন, ঘটনার পরও দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে ধীরগতি দেখা যাচ্ছে। এতে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। ব্যাবসায়ীদের নিরাপত্তার সমস্যা দেখা দেয়ায় তারা বাজারের ব্যাবসা প্রতিষ্ঠান খোলা রাখতে ভয় পাচ্ছেন বলে দাবী করেন। মানববন্ধনে এ সময় বক্তব্য দেন বিএনপি নেতা আকবর হোসেন আকো, প্রধান শিক্ষক সাইদুর রহমান প্রমুখ। মানববন্ধনে আশপাশের ৭/৮ টি গ্রামের দুই সহাস্রাধীক ব্যাবসায়ী, গ্রামবাসী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। মানববন্ধনে হাফিজুর রহমান তুহিনের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীদের হামলার বিচার দাবিতে এবং 'লুটপাট কতকাল-জেগে ওঠো রামপাল, সন্ত্রাসীদের আস্তানা-রামপালে হবে না, ব্যাবসায়ীদের নিরাপত্তা দিতে হবে, লেখা এমন সব প্লাকার্ড প্রদর্শন করেন। তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে ব্যবসায়ীরা তাদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার কথাও জানান।এ বিষয়ে হাফিজুর রহমান তুহিনের কাছে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, একটি মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। উল্লেখ, গত রবিবার রাতে উপজেলার ভাগা বাজারে অবস্থিত বিএনপির অফিস ভাংচুর, নেতা-কর্মীদের ছবি ছেড়া, কয়েকটি ব্যাসায়ীক প্রতিষ্ঠান ভাংচু ও ব্যাপক লুটপাট এবং হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় উভয়পক্ষের প্রায় ১৫ জন আহত হন।#
news@26banglatv.com