Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী রাজশাহী

রাজশাহীতে নির্মাণাধীন ৭তলা ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত

২৬ বাংলা টিভি   16-Oct-2025   55

Photo

রাজশাহীতে নির্মাণাধীন ৭তলা ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত


রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী নগরীর লক্ষীপুর সবজি বাজার এলাকায় নির্মাণাধীন ৭তলা ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাজশাহীর পবা উপজেলার বেজুড়াগ্রামের সিরাজ উদ্দিনের ছেলে সুমন (৪০) ও  সোল্লাপাড়ার আব্দুস সোবহানের ছেলে আনারুল ইসলাম (৪৫)। ঘটনার পর ভবন মালিকরা পালিয়ে গেছে।

নিহতদের সাথে কাজ করা শ্রমিক মাসুদ রানা জানান, রাজশাহী নগরীর লক্ষীপুর সবজি বাজারের পাশে একটি ৭তলা ভবনে তারা ৬/৭জন শ্রমিক মাচা বানিয়ে কাজ করছিলেন। মাচায় ছিলেন শ্রমিক সুমন ও আনারুল। এ সময় মাচা ভেঙ্গে তারা দুজন নিচে পড়ে যান। এতে শ্রমিক সুজন ও আনারুল গুরুতর আহত হন। 

পরে সাথে থাকা শ্রমিকরা তাদের দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন আর আনারুলকে ওয়ার্ডে পাঠান। রামেকের ৮নং ওয়ার্ডে নেয়ার পর চিকিৎসকরা আনারুলকে মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে নগরীর রাজপড়া থানা পুলিশ ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থলে আসা রাজপাড়া থানার এসআই আব্দুল করিম জানান, বিষয়টি শোনার পর আমরা ঘটনাস্থলে এসেছি। তবে ঘটনার পর ভবন মালিকরা সবাই পালিয়ে গেছে। মরদেহ রামেক হাসপাতালে রয়েছে।

জানা গেছে, নগরীর লক্ষীপুর সবজি বাজার এলাকায় ওই ৭তলা ভবনটি নির্মান করছেন চারজন ব্যক্তি। পারুল বেগম ও তুহিন নামে দুজন ভবনটি দেখভাল করেন। অনেকটা অপরিকল্পিত ও যত্রতত্রভাবে কাজ করার জন্য এমন দুর্ঘটনা ঘটেছে। সম্প্রতি এই ভবনে কাজ করতে গিয়ে মাচা ভেঙ্গে আগেও এক শ্রমিক মারা গেছে বলেও স্থানীয়রা জানিয়েছেন।


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত