Logo
বুধবার | ১৯ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে বৈদ্যতিক শকে প্রান গেল যুবকের

২৬ বাংলা টিভি   06-May-2026   34

Photo

কালীগঞ্জে বৈদ্যতিক শকে প্রান গেল যুবকের


কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেথুলি গ্রামে বৈদ্যতিক শকে শামিম হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবক বেথুলি গ্রামের আরিফুল ইসলামের ছেলে ।

ন্থানীয়রা জানান ,  নিহত যুবক ধান পরিবহনের কাজ করতো। প্রতিদিনেরমত আজ (বুধবার) সকালে মাঠ থেকে ট্রলি গাড়িতে ধান পরিবহনের কাজ করছিল শামিম । সকালে একটি বাড়ির ধান পরিষ্কার করার বৈদ্যতিক মেশিনের তার রাস্তার উপর ঝুলন্ত অবস্থায় ছিল। ঝুলন্ত তারের নিচ দিয়ে ট্রলি গাড়ি আসলে ওই বৈদ্যতিক তার থেকে সম্পূর্ণ গাড়িতে বিদ্যুত ছড়িয়ে পড়লে শামিম ও তার সহকারি মারাত্নক আহত হয়। স্থানীয়রা তাদের দ্রæত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শামিম হোসেনকে মৃত ঘোষনা করেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, প্রাথমিকভাবে খোজ নিয়ে জানতে পারলাম বৈদ্যতিক শকে ওই যুবক (শামিম হোসেন) মারা গেছে। মরদেহ হাসপাতালে আছে। ঘটনা তদন্তে পুলিশের একটি দল হাসপাতালে আছে। 
 


news@26banglatv.com


Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত