Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে পাল্লা দিয়ে বাড়ছে মোটরসাইকেল চুরি, আতঙ্কে চালকরা

২৬ বাংলা টিভি   05-May-2026   33

Photo

নড়াইলে পাল্লা দিয়ে বাড়ছে মোটরসাইকেল চুরি, আতঙ্কে চালকরা


নড়াইল প্রতিনিধি: 
নড়াইল জেলায় উদ্বেগজনক হারে বেড়েছে মোটরসাইকেল চুরির ঘটনা। প্রায় প্রতিদিন জেলার কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটলেও ধরাছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে চোরচক্র। চুরি যাওয়া বাইক উদ্ধার বা চোর শনাক্তে পুলিশের দৃশ্যমান কোনো সাফল্য না থাকায় জনমনে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগীদের অভিযোগ, শহরের রূপগঞ্জ, দুর্গাপুর, আদালতপুর, ভওয়াখালী ও ফেরিঘাটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এখন চোরদের প্রধান টার্গেট। এমনকি চুরির ভিডিও ফুটেজ পুলিশের কাছে সরবরাহ করার পরেও কোনো কার্যকর অগ্রগতি মিলছে না। পুলিশি ঝামেলা ও হয়রানির ভয়ে অনেক ভুক্তভোগী এখন থানায় অভিযোগ বা জিডি পর্যন্ত করতে চাচ্ছেন না। ফলে চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে।
সর্বশেষ গত ১ মে নড়াইল পৌরসভার মহিষখোলা এলাকার বাদশা মোল্লার একটি ১৫০ সিসি’র ইয়ামাহা মোটরসাইকেল (নড়াইল-ল-১১-৭৭১৯) নিজ এলাকা থেকে চুরি হয়। এই চুরির ভিডিও ফুটেজ থাকার পরেও এখন পর্যন্ত বাইকটি উদ্ধার করা সম্ভব হয়নি। এই ঘটনায় নড়াইল সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, "আমরা অভিযোগ পেয়েছি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোর শনাক্ত এবং চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।#


news@26banglatv.com


Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত