Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

সরকারি কর্মকর্তাদের জন্য জরুরি নির্দেশনা

২৬ বাংলা টিভি   05-May-2026   37

Photo

সরকারি কর্মকর্তাদের জন্য জরুরি নির্দেশনা


নিউজ ডেস্ক:

সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও সাশ্রয়ের লক্ষ্যকে সামনে রেখে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে সরকার। এখন থেকে অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের বিমানে বিদেশ যাত্রায় বিজনেস ক্লাস বা এক্সিকিউটিভ শ্রেণির পরিবর্তে বাধ্যতামূলকভাবে ইকোনমি ক্লাসে ভ্রমণ করতে হবে।

সম্প্রতি এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১।

আদেশে বলা হয়েছে, সরকারি, স্বায়ত্তশাসিত, স্বশাসিত, সংবিধিবদ্ধ এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অতিরিক্ত সচিব বা সমপর্যায়ের সব কর্মকর্তা এই নির্দেশনার আওতায় থাকবেন।

এর আগে ২০১২ সালের ৯ অক্টোবর অর্থ বিভাগের জারি করা অফিস স্মারকের ২১(খ) অনুচ্ছেদে সরকারি কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রায় দৈনিক ভাতা ও অন্যান্য সুবিধা নির্ধারিত ছিল। নতুন নির্দেশনায় সেই ব্যবস্থায় পরিবর্তন এনে ইকোনমি ক্লাসে ভ্রমণ বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন এই নির্দেশনা পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২৯ এপ্রিল ২০২৬ তারিখের চিঠির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অর্থ বিভাগের উপসচিব র. হ. ম. আলাওল কবির স্বাক্ষরিত আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।


news@26banglatv.com


Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত