Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

পুশইন’ হলে পাল্টা পদক্ষেপ নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

২৬ বাংলা টিভি   05-May-2026   17

Photo

পুশইন’ হলে পাল্টা পদক্ষেপ নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী


নিউজ ডেস্ক:

ভারতের পশ্চিমবঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে সম্ভাব্য ‘পুশইন’ পরিস্থিতি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ। এ বিষয়ে কড়া বার্তা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, এ ধরনের ঘটনা ঘটলে ঢাকা পাল্টা ব্যবস্থা নেবে।

মঙ্গলবার (০৫ মে) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ’পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তনের পর যদি কোনো ধরনের পুশইনের ঘটনা ঘটে, তবে ঢাকা তার পাল্টা ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।‘

এসময় প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর নিয়েও কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী জানান, চীন ও ভারতের মতো গুরুত্বপূর্ণ মিত্র দেশের সঙ্গে উচ্চপর্যায়ের সফরের পরিকল্পনা নিয়ে কাজ চলছে। দুই দেশের প্রধানমন্ত্রীর সময়সূচি সমন্বয় করে সফরের দিনক্ষণ নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর দৃঢ় অঙ্গীকার রয়েছে। চীন সফরে এই বিষয়টি বিস্তারিত আলোচনায় আসবে।

প্রসঙ্গত, মঙ্গলবার বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) পলিটিক্যাল ব্যুরোর পররাষ্ট্রবিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চীন সফরে যাচ্ছেন। 

তিনি ৫ মে থেকে ৭ মে পর্যন্ত চীন সফর করবেন


news@26banglatv.com


Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত