Logo
বুধবার | ১৯ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

শৈলকুপায় বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ: স্থান পরিদর্শন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

২৬ বাংলা টিভি   05-May-2026   24

Photo

শৈলকুপায় বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ: স্থান পরিদর্শন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী


ঝিনাইদহঃ

ঝিনাইদহের শৈলকুপায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর আঞ্চলিক কার্যালয় স্থাপনের লক্ষ্যে তোড়জোড় শুরু হয়েছে। সরকারের উন্নয়ন মহাপরিকল্পনার অংশ হিসেবে প্রস্তাবিত এই প্রকল্পের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

সোমবার বিকেলে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক সংলগ্ন উপজেলার দুধসর আবাসন প্রকল্প এলাকায় নির্ধারিত স্থানটি সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এসময় প্রতিমন্ত্রী প্রকল্পের কারিগরি দিক ও উপযোগিতা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, দেশের ক্রীড়া শক্তিকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রগুলোর ভূমিকা অপরিসীম। শৈলকুপায় এই কেন্দ্রটি স্থাপিত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উদীয়মান ক্রীড়াবিদরা আধুনিক সুযোগ-সুবিধা ও উন্নত প্রশিক্ষণের আওতায় আসবে, যা জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে সহায়ক হবে। পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান এবং জেলা পরিষদ প্রশাসক এম. এ মজিদ। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ। সিনিয়র সহ-সভাপতি মোঃ খলিলুর রহমান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসাইন মোল্লা।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এই মহতী উদ্যোগকে স্বাগত জানান। বিশেষজ্ঞদের মতে, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পাশে প্রস্তাবিত স্থানটি যোগাযোগ ব্যবস্থার দিক থেকে অত্যন্ত সুবিধাজনক। এখানে প্রশিক্ষণ কেন্দ্রটি স্থাপিত হলে ক্রীড়া অবকাঠামো উন্নয়নের পাশাপাশি স্থানীয় তরুণদের দক্ষতা বৃদ্ধিতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, দ্রুতই জমি অধিগ্রহণসহ প্রাথমিক অবকাঠামোগত কাজ শুরু হবে।


news@26banglatv.com


Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত