Logo
রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

দেশীয় খামারিদের স্বার্থে সীমান্তবর্তী অঞ্চলে বসবে না পশুর হাট: প্রাণিসম্পদ মন্ত্রী

২৬ বাংলা টিভি   03-May-2026   28

Photo

দেশীয় খামারিদের স্বার্থে সীমান্তবর্তী অঞ্চলে বসবে না পশুর হাট: প্রাণিসম্পদ মন্ত্রী


নিউজ ডেস্ক:

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর অবাধ চলাচল এবং সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার মাধ্যমে দেশীয় খামারিদের স্বার্থ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। বলেছেন, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। 

রোববার (০৩ মে) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, পশুবাহী ট্রাকে যেকোনো ধরনের চাঁদাবাজি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাদা পোশাকের সদস্যরা সার্বক্ষণিক তৎপর থাকবেন। 

মন্ত্রী বলেন, এবার সারাদেশে ৩ হাজার ৬০০টির বেশি পশুর হাট বসার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে রাজধানী ঢাকার দুই সিটি কর্পোরেশনে থাকছে মোট ২৭টি হাট। ক্রেতা-বিক্রেতাদের সহায়তায় এসব হাটে ২০টি ভেটেরিনারি মেডিকেল টিম দায়িত্ব পালন করবে।

তিনি বলেন, দেশীয় খামারিদের স্বার্থ রক্ষায় এবার সীমান্তবর্তী অঞ্চলে পশুর হাট না বসানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছ। বিদেশি পশু প্রবেশ করে যাতে বাজার পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে সেজন্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে। 

তিনি আরও বলেন, ডিজিটাল পদ্ধতিতে লেনদেনে উৎসাহিত করতে অনলাইনে পশু বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। অনলাইনে কোরবানির পশু কেনা-বেচায় কোনো ধরনের হাসিল বা খাজনা দিতে হবে না। 

এছাড়া চামড়া শিল্পকে রক্ষা করতে এবং অপচয় কমাতে পেশাদার ও অপেশাদার কসাইদের প্রয়োজনীয় প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার বলেও জানিয়েছেন তিনি।


news@26banglatv.com


Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত