Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কোটচাঁদপুরে ১ কেজি গাঁজাসহ সাবেক মেম্বারপুত্র গ্রেপ্তার

২৬ বাংলা টিভি   03-May-2026   33

Photo

কোটচাঁদপুরে ১ কেজি গাঁজাসহ সাবেক মেম্বারপুত্র গ্রেপ্তার


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ সুমন মন্ডল (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সুমন উপজেলার ভগমান গরসুতি গ্রামের সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর ক্যাম্পের এএসআই কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন হিসেবে সুমন মন্ডলকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে অবৈধ এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

কোটচাঁদপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে পুলিশের এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন।


news@26banglatv.com


Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত