Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাজতির স্ত্রীর ঘরে যুবক: জনতা কর্তৃক আটক ও গণধোলাই

২৬ বাংলা টিভি   02-May-2026   63

Photo

কোটচাঁদপুরে চাকরির প্রলোভনে হাজতির স্ত্রীর ঘরে যুবক: জনতা কর্তৃক আটক ও গণধোলাই


নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:

ঝিনাইদহের কোটচাঁদপুরে চাকরির প্রলোভন দেখিয়ে এক প্রবাসীর (বর্তমানে কারাবন্দি) স্ত্রীর ঘরে প্রবেশ করে লঙ্কাকাণ্ড ঘটিয়েছেন ইয়াছিন হোসেন (৩৩) নামে এক যুবক। রোববার সন্ধ্যায় উপজেলার সাফদারপুর বাজারের একটি ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। আপত্তিকর অবস্থায় স্থানীয় জনতা ওই যুবক ও নারীকে আটক করে গণধোলাই দিয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাফদারপুর বাজারপাড়ার আমিন উদ্দিন মিস্ত্রির ছেলে আক্তার হোসেন বর্তমানে একটি চেক জালিয়াতি মামলায় জেলহাজতে রয়েছেন। তার দ্বিতীয় স্ত্রী শারমিন খাতুন (২৮) ওই বাজারের আব্দুল আজিজের বাড়ির দোতলায় ভাড়া থাকেন। আক্তার হোসেনের অনুপস্থিতির সুযোগ নিয়ে ভোমরাডাঙ্গা গ্রামের গাফফার হোসেনের ছেলে ইয়াছিন হোসেন নিয়মিত ওই বাসায় যাতায়াত করতেন বলে অভিযোগ এলাকাবাসীর।

গতকাল সন্ধ্যা ৭টার দিকে ইয়াছিনকে ওই বাসার আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। একপর্যায়ে তিনি দ্রুত ঘরে প্রবেশ করলে এলাকাবাসী বাড়িটি চারপাশ থেকে ঘিরে ফেলে। অবস্থা বেগতিক দেখে ইয়াছিন বারান্দার পাটির নিচে লুকিয়ে বাঁচার চেষ্টা করলেও জনতার হাত থেকে রেহাই পাননি। বিক্ষুব্ধ জনতা দুজনকে আটক করে গণধোলাই দেয়।

আটক হওয়ার পর ইয়াছিন হোসেন দাবি করেন, তিনি ওই নারীকে সরকারি বা বেসরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। সেই কাজের আলোচনার জন্যই তিনি সেখানে গিয়েছিলেন। একই দাবি করেছেন শারমিন খাতুনও। তবে স্থানীয়দের দাবি, চাকরির বিষয়টি একটি অজুহাত মাত্র; দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক চলে আসছিল।

আক্তার হোসেনের বাবা আমিন উদ্দিন মিস্ত্রি এই ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন "আমার ছেলে জেলে থাকার সুযোগে এই যুবক অন্যায়ভাবে আমার ছেলের বউয়ের ঘরে ঢুকেছে। আমি এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার চাই।"

সাফদারপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তদের উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যান। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ভূত পরিস্থিতিতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। কোনো মামলা না হওয়ায় এবং বিশৃঙ্খলা এড়াতে উভয়কে তাদের নিজ নিজ অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। তবে ঘটনাটি নিয়ে এলাকায় এখনো চাপা উত্তেজনা ও মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে।


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত