সারা বাংলা খুলনা খুলনা
ডুমুরিয়ায় পুলিশের পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী সহ ৪জন আটক
২৬ বাংলা টিভি 02-May-2026 40
ডুমুরিয়ায় পুলিশের পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী সহ ৪জন আটক
ডুমুরিয়া (খুলনা) সংবাদাতা:
খুলনার ডুমুরিয়ায় পুলিশের পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী সহ ৪জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, চলমান মাদক বিরোধী অভিযানে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর মাগুরাঘোনা গ্রাম থেকে কিসমত মোড়ল (৬৫) এবং তার স্ত্রী রেবেকা বেগম (৪৫) কে ইয়াবাসহ তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। মাগুরাঘোনা ফাঁড়ি ইনচার্জ এস আই ইব্রাহিম হোসেনের নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়। শুক্রবার এস আই ইব্রাহিম হোসেন বাদী হয়ে ডুমুরিয়া থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন। পরে ওইদিন আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
অপর দিকে শুক্রবার রাত ১১টার দিকে ডুমুরিয়া থানার এস আই অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে আরেকটি অভিযানে ৫পিস ইয়াবাসহ উপজেলার রাজবাড়ী এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তারা হল বরাতিয়া গ্রামের প্রদীপ সরকারের ছেলে আকাশ সরকার (২৪) এবং গোপাল মল্লিকের ছেলে পলাশ মল্লিক (২৬) কে গ্রেফতার করা হয়েছে। এস আই অনিমেষ বিশ্বাস বাদী হয়ে তাদের নামে ডুমুরিয়া থানায় মামলা দায়ের করেন। শনিবার আদালতের মাধ্যমে তাদেরও জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-বি) মোঃ খায়রুল আনাম (বিপিএম) এই তথ্য নিশ্চিত করেছেন। এ ব্যাপারে তিনি বলেন, সরকার মাদকের ব্যাপারে অত্যান্ত কঠোর অবস্থানে আছে, একারণে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে সংশ্লিষ্ট কাউকে ছাড় দেওয়া হবেনা।
news@26banglatv.com