Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ নেত্রকোণা

নেত্রকোনায় বাস অটোরিকশা সংঘর্ষে নিহত-২, চিকিৎসক সহ আহত-৩

২৬ বাংলা টিভি   02-May-2026   40

Photo

নেত্রকোনায় বাস অটোরিকশা সংঘর্ষে নিহত-২, চিকিৎসক সহ আহত-৩


নেত্রকোনা প্রতিনিধি :

নেত্রকোনার পূর্বধলায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে চিকিৎসক সহ আরও ৩ জন আহত হয়। আহতরা পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। শনিবার সকালে শ্যামগঞ্জ-বিরিশিরি আঞ্চলিক মহাসড়কের ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়নাল হক (৫৭) উপজেলার আগিয়া ইউনিয়নের দক্ষিণ কালডোয়ার গ্রামের মৃত কাসেম আলীর ছেলে ও একই উপজেলার  সাধুপাড়া গ্রামের নাজিম উদ্দিন (৪৮) মৃত একলাছ উদ্দিনের ছেলে।

আহতরা হলেন—পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা. সারা তাবাসসুম উর্মি, কালডোয়ার গ্রামের মোল্লা মিয়া (৪৫) এবং ময়মনসিংহের ফুলপুর উপজেলার মনির হোসেন (২৩)। 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর থেকে ময়মনসিংহগামী ‘আল্লাহর দান’ নামের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আয়নাল হক মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাজিম উদ্দিন নামের আরও এক ব্যক্তি মারা যান। খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে। 

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেলেও ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত