Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী পাবনা

শিল্পী পলাশ সরকারের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের হুমকির অভিযোগ

২৬ বাংলা টিভি   16-Oct-2025   65

Photo

শিল্পী পলাশ সরকারের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের হুমকির অভিযোগ


পাবনা প্রতিনিধি :

পাবনার সাঁথিয়া উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষ পরিবারের এক গৃহবধূকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় শিল্পী পলাশ সরকারের বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভুক্তভোগী পরিবারের প্রধান আয়নাল হক জানান, জমি নিয়ে পলাশ সরকারের পরিবারের সঙ্গে তাদের পুরোনো বিরোধ রয়েছে। ওই বিরোধকে কেন্দ্র করে গত ১৫ অক্টোবর (বুধবার) সন্ধ্যায় দু’পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে পলাশ সরকারসহ তার সহযোগী সালাম ও নুর ইসলাম তাদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

আয়নাল হকের ভাষায়, সেই সময় পলাশ সরকার আমার পুত্রবধু আশা খাতুনকে তুলে নিয়ে ধর্ষণ করবে বলে প্রকাশ্যে হুমকি দেয়। এতে আমরা ভয়ে দিন কাটাচ্ছি। পরিবারের সবাই নিরাপত্তাহীনতায় আছি।

এই ঘটনায় তিনি সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযুক্ত শিল্পী পলাশ সরকার অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। আমি আইনের আশ্রয় নিচ্ছি।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


 


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত