Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

যশোরের শার্শায় স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

২৬ বাংলা টিভি   02-May-2026   42

Photo

যশোরের শার্শায় স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক


বেনাপোল প্রতিনিধি : 

যশোরের শার্শায় তৃতীয় শ্রেণির এক শিশুকে (১১) ধর্ষন চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। শিশুটি শালকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী। শুক্রবার সকালে শিশুটির মা বাদী হয়ে শার্শা থানায় মামলা করেছে।

বুধবার বিকেলে ঘটনাটি ঘটে যশোরের শার্শা উপজেলার শালকোনা গ্রামে। 

বৃহস্পতিবার রাতেই সম্রাট হোসেন (৩০) নামে ঐ যুবককে আটক করা হয়েছে বলে জানান শার্শা থানার ওসি মারুফ হোসেন।

আটক  সম্রাট হোসেন শার্শা উপজেলার শালকোনা গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে।

শার্শা থানার ওসি মারুফ হোসেন বলেন, ওই শিশুটি তার তিনজন সঙ্গীসহ শালকোনা গ্রামের এড়োখাল ব্রীজের পাশে কাঁশফুল আনতে যাচ্ছিল। এসময় সম্রাট পথের মাঝ থেকে তাকে বাইসাইকেলে জোর পূর্বক তুলে নিয়ে যায়। সে শালকোনা গ্রামের জনৈক বাবলু এর পাটক্ষেতের মধ্যে থাকা সৌর বিদ্যুতের খুটির কাছে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। এসময় মেয়েটির আত্নচিৎকারে মাঠে থাকা লোকজন এগিয়ে এলে আসামী কৌশলে দৌঁড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। শুক্রবার সকালে শিশুটির মা বাদী হয়ে শার্শা থানায় মামলা করেছে। #


news@26banglatv.com


Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত