Logo
রবিবার | ১৬ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

শাশুড়ি চলে গেলেন হবু জামাইয়ের হাত ধরে

২৬ বাংলা টিভি   02-May-2026   35

Photo

শাশুড়ি চলে গেলেন হবু জামাইয়ের হাত ধরে


ঝিনাইদহ প্রতিনিধ :

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চর-ত্রিবেণী গ্রামে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন ঘটনা ঘটেছে। নিজের বড় মেয়ের জন্য পছন্দ করা হবু জামাইয়ের হাত ধরে মা রিমি খাতুন পালিয়ে গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

প্রায় এক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের মাধ্যমে পার্বতীপুর গ্রামের মামুন হোসেন নামে এক যুবকের সাথে পরিচয় হয় রিমির। মামুন নিজেকে সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেন। সেই পরিচয় থেকে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। ঘটনার মোড় নেয় তখন, যখন রিমি তার নিজের সাবালিকা মেয়ের বিয়ের জন্য মামুনকে পছন্দ করেন। কিন্তু মা ও হবু জামাইয়ের মধ্যকার অতিরিক্ত মেলামেশা ও ঘনিষ্ঠতা দেখে মেয়ে এই বিয়েতে তীব্র আপত্তি জানায়। পরিবারের দাবি এই বিষয় নিয়ে ঘরে অশান্তি ও মানসিক চাপ সহ্য করতে না পেরে একপর্যায়ে তাদের বড় মেয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। বড় মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুর পরেও থামেনি রিমি ও মামুনের সম্পর্ক। বরং তা পরকীয়ায় রূপ নেয়। অবশেষে গত ২৭ এপ্রিল স্বামী বাড়িতে না থাকার সুযোগে ছোট দুই সন্তানকে সাথে নিয়ে হবু জামাই মামুনের হাত ধরে ঘর ছাড়েন রিমি।

এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকে ত্রিবেণী ও আশপাশের এলাকায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম—সবখানেই এখন এটি 'টক অব দ্য টাউন'।

ভুক্তভোগী স্বামী রাসেদ আলী এ ঘটনায় শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

শৈলকুপা থানা পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহে ৬ বছরের শিশু কন্যকে পাট খেতে নিয়ে যৌন নিপিড়ন করে ধর্ষনের চেষ্টা, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা সমাজ পতিদের ॥

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে ৬ বছরের এক শিশু কন্যাকে জোরপুর্বক...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত