Logo
রবিবার | ২৬ জুলাই ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

আন্তর্জাতিক

কানাডার পার্লামেন্টে শপথ নিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

২৬ বাংলা টিভি   01-May-2026   31

Photo

কানাডার পার্লামেন্টে শপথ নিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম


আন্তর্জাতিক ডেস্ক:

কানাডার ফেডারেল পার্লামেন্টের সদস্য হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। টরোন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট আসন থেকে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে জয় পাওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

তার এই বিজয়ের ফলে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি পার্লামেন্টে আরও শক্ত অবস্থান অর্জন করেছে।

শপথ নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডলি বেগম বলেন, স্কারবোরো সাউথওয়েস্টের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া তার জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয়।

তিনি বলেন, এখানে অটোয়ায় এসে আমি ইতোমধ্যেই সরাসরি কাজে নেমে পড়েছি। আমার লক্ষ্য হচ্ছে স্কারবরো সাউথওয়েস্টের মানুষ এবং পুরো কানাডার নাগরিকদের জন্য কাজ করা।

উল্লেখ্য, ডলি বেগম দীর্ঘদিন ধরেই কানাডার স্কারবোরো অঞ্চলে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। এর আগে তিনি অন্টারিও প্রাদেশিক পার্লামেন্টে টানা তিনবার সদস্য নির্বাচিত হন। ২০১৮ ও ২০২২ সালে নিউ ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে জয় পেয়ে তিনি প্রাদেশিক রাজনীতিতে পরিচিত মুখ হয়ে ওঠেন।

চলতি বছরের শুরুতে স্কারবোরো সাউথওয়েস্ট আসনের উপনির্বাচনে লিবারেল পার্টির মনোনয়ন পাওয়ার মধ্য দিয়ে তিনি ফেডারেল রাজনীতিতে প্রবেশ করেন। নির্বাচনি প্রচারণায় তিনি জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ, সাশ্রয়ী আবাসন ব্যবস্থা এবং আরও অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ কানাডা গড়ার অঙ্গীকার করেছিলেন।

মাত্র ১২ বছর বয়সে বাবা-মার সঙ্গে কানাডায় পাড়ি জমানো ডলি বেগমের শিকড় বাংলাদেশের মৌলভীবাজারে। তিনি টরোন্টো বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং ইউনিভার্সিটি কলেজ, লন্ডন থেকে উন্নয়ন প্রশাসন ও পরিকল্পনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত