সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
২৬ বাংলা টিভি 01-May-2026 35
ঝিনাইদহে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ:
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঝিনাইদহে শ্রমিক সমাবেশ হয়েছে। জেলা শ্রমিক দলের আয়োজনে শুক্রবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা, তারা শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ন্যায্য মজুরি, কর্মঘণ্টা নির্ধারণ এবং শ্রম আইন বাস্তবায়নের ওপরও জোর দেন।
news@26banglatv.com