Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড

২৬ বাংলা টিভি   30-Apr-2026   38

Photo

সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড


 সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জে ফেনসিডিল সংরক্ষণ ও পাচারের মামলায় আব্দুল মজিদ মোল্লা নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ (৩য়) আদালতের বিচারক নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন। ফলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল।
মামলার নথি অনুযায়ী, ২০১২ সালের ২৫ আগস্ট রাতে যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। এ সময় উত্তরবঙ্গ থেকে টাঙ্গাইলমুখী একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে ২০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে গাড়িচালক হযরত আলী এবং আব্দুল মজিদ মোল্লাকে আটক করা হয়।
পরে যমুনা সেতু পশ্চিম থানার এসআই আসলাম আলী বাদী হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনার পর আদালত মজিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় প্রাইভেটকার চালক হযরত আলীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।


news@26banglatv.com


Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত