Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

পৌরসভার ড্রেন অকেজো কালীগঞ্জে সামান্য বৃষ্টিতেই পানি জমে ভোগান্তিতে শতাধিক পরিবার

২৬ বাংলা টিভি   30-Apr-2026   25

Photo

পৌরসভার ড্রেন অকেজো কালীগঞ্জে সামান্য বৃষ্টিতেই পানি জমে ভোগান্তিতে শতাধিক পরিবার


কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
সামান্য বৃষ্টিতেই সড়কে ও বাড়ির সামনে  জমেছে হাঁটু পানি ।  এলাকাবাসী ও পথচারীদের পানি মাড়িয়ে  চলাচলে  চরম ভোগান্তি পোহাতে হচ্ছে   এটি  ঝিনাইদহের  কালীগঞ্জ পৌরসভার  ২নং ওয়ার্ড  কলেজ পাড়ার একাংশ।  যেখানে আটকে পড়া পানিতে প্রায় শতাধিক পরিবার  জিম্মি হয়ে পড়েছে।

ওই এলাকার স্থানীয় বাসিন্দা ইকবাল হোসেন রাজু জানায়, সামান্য বৃষ্টি হলেই তাদের চলাচলের একমাত্র  সড়কটি  ডুবে যায়। এখন তার বাড়ির সামনেও হাঁটু পানি। গত বুধবারের সামান্য বৃষ্টিতে পানি জমে এমন বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। তিনি জানান, পৌরসভার পানি নিষ্কাশনের ড্রেনটি অকেজো হয়ে পড়ে আছে। বৃষ্টির পানি বের হতে না পারাতে এমন অবস্থায় সৃষ্টি হয়েছে।  এতে বৃষ্টির পানির সাথে ড্রেনের ময়লা আবর্জনা ভেসে এলাকা  সয়লাব হয়েছে।
একই সমস্যায় ভুক্তভোগী উত্তম সাহা, নৃত্য দাস ও খোকন মোল্লা জানায়, মহল্লাতে প্রায় শতাধিক পরিবারের বসবাস।  প্রতিবছর বৃষ্টির সময়ে এলাকাবাসীকে  এমন ভোগান্তি পোড়াতে হয়। তারা এ সমস্যাটি নিরাসনে একাধিকবার  পৌরসভাতে  অভিযোগ জানিয়েছেন।  কিন্তু অদ্যবাধি সমাধান হয়নি।

এ বিষয়ে কালীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বলেন,  ড্রেন অকেজো থাকার কথা নয়।  তারপরও অফিস স্টাফ পাঠিয়ে খবর নিয়ে দ্রুতই সমাধান করা হবে বলে যোগ করেন  তিনি।


news@26banglatv.com


Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত