Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

অর্থনীতি

স্বস্তি ফিরল স্বর্ণবাজারে!

২৬ বাংলা টিভি   29-Apr-2026   74

Photo

স্বস্তি ফিরল স্বর্ণবাজারে!


নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক বাজারে দরপতনের প্রভাবে দেশের বাজারেও আবার কমল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন মূল্য ঘোষণা করে জানিয়েছে, এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন দর সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

সংশোধিত মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের ভালো মানের স্বর্ণের দাম প্রতি ভরিতে নেমে এসেছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়, যা আগের দিন ছিল ২ লাখ ৪৪ হাজার ৭১০ টাকা।

নতুন নির্ধারিত দরে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের দাম ঠিক করা হয়েছে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

বাজুস বলছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা বিশুদ্ধ স্বর্ণের মূল্য কমে যাওয়ায় স্থানীয় বাজারেও এই সমন্বয় আনা হয়েছে।

অন্যদিকে, স্বর্ণের দর কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি আগের মতোই ৫ হাজার ৪৮২ টাকা রয়েছে। ২১ ক্যারেট রুপা ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ৩ হাজার ৩৮৩ টাকায়।

বাজার বিশ্লেষকদের ভাষ্য, বৈশ্বিক অস্থিরতা, যুদ্ধ পরিস্থিতি এবং আন্তর্জাতিক অর্থনৈতিক চাপের কারণে সাম্প্রতিক সময়ে স্বর্ণের দামে ঘন ঘন ওঠানামা দেখা যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিশ্ববাজারে বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৪ হাজার ৬০০ মার্কিন ডলারের কাছাকাছি অবস্থান করছে।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত