Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   29-Apr-2026   35

Photo

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত


নড়াইল প্রতিনিধি:

নড়াইলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে । বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার শুরু হয়।  জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। বালক ও বালিকা উভয় বিভাগের ক্ষুদে ফুটবলারদের অংশগ্রহণে দিনব্যাপী এই প্রতিযোগিতাটি ছিল উৎসবমুখর।

টুর্নামেন্টে প্রাথমিক শিক্ষা অফিসার  মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম। বিশেষ অতিথি  ছিলেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার নুরই আলম সিদ্দিকী।  

দিনভর মাঠের লড়াই শেষে বিকাল ৫টায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে তাদের নৈপুণ্য প্রদর্শন করে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের এই ক্ষুদে ফুটবলাররাই আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের নাম উজ্জ্বল করবে।  খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিরা।#
 


news@26banglatv.com


Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত