Logo
রবিবার | ১৬ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

গ্রাম আদালতের প্রচারণায় নড়াইলে সমন্বয় সভা, দ্রুত বিচার প্রাপ্তিতে অনন্য দৃষ্টান্ত ৩ মাসেই ৯৬ শতাংশ মামলা নিষ্পত্তি

২৬ বাংলা টিভি   28-Apr-2026   33

Photo

গ্রাম আদালতের প্রচারণায় নড়াইলে সমন্বয় সভা, দ্রুত বিচার প্রাপ্তিতে অনন্য দৃষ্টান্ত ৩ মাসেই ৯৬ শতাংশ মামলা নিষ্পত্তি


নড়াইল প্রতিনিধি:
নড়াইল জেলায় গ্রামীণ জনপদের সাধারণ মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে অভাবনীয় সাফল্য দেখাচ্ছে গ্রাম আদালত। ২০২৬ সালের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) দায়ের হওয়া মামলার প্রায় ৯৬ শতাংশ নিষ্পত্তি করার গৌরব অর্জন করেছে সংস্থাটি। স্বল্প সময়ে ও নামমাত্র খরচে ন্যায়বিচার পাওয়ায় বিচারপ্রার্থীদের আস্থার প্রতীকে পরিণত হয়েছে এই ব্যবস্থা।
সোমবার (২৭ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সমন্বয় সভায় এই সাফল্যের পরিসংখ্যান তুলে ধরা হয়। স্থানীয় সরকার নড়াইলের উপ-পরিচালক জনাব জুলিয়া সুকায়না-র সভাপতিত্বে সভায় জেলার বিচারিক সেবার হালনাগাদ চিত্র উপস্থাপন করা হয়।
সভায় জানানো হয়, চলতি বছরের প্রথম তিন মাসে জেলায় মোট ৫৪৫টি মামলা চলমান ছিল। এর মধ্যে ইউনিয়ন পরিষদে সরাসরি মামলা দায়ের হয়েছে ৫১৮টি এবং উচ্চ আদালত থেকে প্রেরিত মামলার সংখ্যা ১১টি। অত্যন্ত দক্ষতার সাথে মোট মামলার মধ্যে ৫২২টি মামলাই নিষ্পত্তি করা হয়েছে, যার হার ৯৬ শতাংশ। নিষ্পত্তিকৃত সবকটি মামলার রায় ইতিমধ্যে কার্যকর করা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, গ্রাম আদালতের ওপর সাধারণ মানুষের আস্থার পাশাপাশি নারীদের অংশগ্রহণও উল্লেখযোগ্য হারে বেড়েছে। মোট আবেদনকারীর মধ্যে ১৫৩ জনই নারী, যা মোট আবেদনের ২৮ শতাংশ। এছাড়া আলোচিত সময়ে সফলভাবে ১৫ লাখ ৪৮ হাজার ২০৪ টাকা ক্ষতিপূরণ আদায় করে ভুক্তভোগীদের প্রদান করা হয়েছে।
সভাপতির বক্তব্যে উপ-পরিচালক জুলিয়া সুকায়না বলেন, "স্বল্প সময়ে এবং নামমাত্র খরচে ন্যায়বিচার পাওয়ায় গ্রাম আদালত এখন সাধারণ মানুষের প্রথম পছন্দে পরিণত হয়েছে। এই ধারা অব্যাহত রাখতে স্থানীয় অংশীজনদের সচেতনতা আরও বাড়াতে হবে।"
সভায় আরও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ম্যানেজার জেনারুল ইসলাম,লোহাগড়া উপজেলা সমন্বয়কারী রেজমিন সুলতানা, নড়াইল সদর উপজেলা সমন্বয়কারী ওমর ফারুক এবং কালিয়া উপজেলা সমন্বয়কারী অলোক কুমার পাল। বক্তারা বলেন, দ্রুত বিচারিক সেবা এবং গ্রাম আদালতের এই সাফল্য নড়াইলের গ্রামীণ শান্তি-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সভা শেষে গ্রাম আদালতের প্রচারণা বৃদ্ধির লক্ষ্যে উপস্থিত অংশীজনদের মধ্যে হ্যান্ডবিল ও পোস্টার বিতরণ করা হয়।#


news@26banglatv.com


Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত