Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর পঞ্চগড়

পঞ্চগড়ে ফেসবুকে ছাত্রীর ছবি ছড়িয়ে উত্যক্ত, শাস্তির দাবিতে মানববন্ধন

২৬ বাংলা টিভি   27-Apr-2026   56

Photo

পঞ্চগড়ে ফেসবুকে ছাত্রীর ছবি ছড়িয়ে উত্যক্ত, শাস্তির দাবিতে মানববন্ধন


পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের সদর উপজেলার এক কলেজ ছাত্রীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে উত্যক্তের প্রতিবাদে এবং অপরাধীর  দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তইবুল ইসলাম ও তার ভাই তহিদুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মাগুরা ইউনিয়নের দলুয়া বাজার এলাকায় মাগুরা প্রধানপাড়া এলাকাবাসীর আয়োজনে ঝলই-রজলি সড়কের দুই পাশে দাড়িয়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এসময় ভূক্তভোগী পরিবারের সদস্য সহ স্থানীয় মানুষজন বক্তব্য রাখেন। 

এসময় বক্তারা বলেন, তইবুল ইসলাম মাগুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। দলীয় প্রভাব দেখিয়ে নানা মানুষজনকে হুমকি দিচ্ছেন। তার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। তারই আশকারা পেয়ে তার ছোট ভাই তহিদুল ইসলাম ছাত্রীদের ছবি এআই দিয়ে নগ্ন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এনিয়ে মামলা হলে আসামী তহিদুলকে ধরতে গিয়ে পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে তারা হামলার চেষ্টা করে। ভূক্তভোগী ছাত্রীদের পরিবারের সদস্যদের দলীয় প্রভাব দেখিয়ে নানা হুমকি দিচ্ছেন বিএনপি নেতা তইবুল। বর্তমানে পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভুগছেন। 

অবিলম্বে তইবুলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন বক্তারা।


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ, আলোচনায় গঙ্গা-তিস্তা চুক্তি

২৬ বাংলা রিপোর্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত