Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

ভারতে ভোটের কারনে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তিনদিন পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ

২৬ বাংলা টিভি   27-Apr-2026   47

Photo

ভারতে ভোটের কারনে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তিনদিন পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ


রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি :

 ভারতে ভোটের কারনে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তিনদিন পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ থাকবে বলে জানিয়েছেন ভারতের নদীয়া জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। 

তথ্যটি নিশ্চিত করে দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ এসআই তুহিন জানান, ভারতের নদীয়া জেলায় বিধানসভা নির্বাচনের কারনে তিনদিন পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ থাকবে দর্শনা-গেদে চেকপোস্ট দিয়ে। তবে যে সমস্ত ভারতীয় নাগরিক বাংলাদেশে আছেন তারা ফিরতে পারবেন। রবিবার (২৬ এপ্রিল) সকালে এ আদেশ জারী হলেও সোমবার (২৭ এপ্রিল) সকালে এ অফিস আদেশটি পাওয়া যায়। 

তিনি আরো জানান, আগামী ২৯ এপ্রিল ভারতের নদীয়া জেলায় বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে দিয়ে সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯ টা ২০ মিনিট হতে বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনা জয়নগর কাস্টমস্  ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত বন্ধ রাখার আদেশ দিয়েছে ভারত সরকার। আগামী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকে পুর্বের ন্যায় কার্যক্রম চলবে।


news@26banglatv.com


Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত