Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ কালীগঞ্জ পৌর ৭ নং ওর্য়াড দলের জয়লাভ

২৬ বাংলা টিভি   27-Apr-2026   30

Photo

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জে সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে ৭ নং ওর্য়াড ক্রীকেট দল জয়ী হয়েছে।  সোমবার বেলা তিন টায় সরকারী নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে তারা ১০৫ রানের বিশাল ব্যবধানে ৩ ও ৫ নং ওর্য়াড  দলকে পরাজিত করে।

ম্যাচের শুরুতেই টচে জিতে ব্যাট করতে নেমে পৌরসভার ৭নং ওয়ার্ড ক্রিকেট দল নির্ধারিত ১৩ ওভারে ৭ ইউকেট হারিয়ে ১৬৫ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ৩ ও ৫ নং ওয়ার্ড ক্রিকেট দল শুরুতেই ব্যাটিং বিপর্ষয়ে পড়েন। তারা ১২ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে  মাত্র ৬০  রান  তুলতে সক্ষম হয়। খেলাতে ৭ নং ক্রীকেট দল বিশাল ব্যবধানে জয় পান। বিজয়ী দলের জনি ৭৬ রান করায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়। খেলার আম্পায়ারের দায়িত্বে ছিলেন শাহিন হোসেন ও রাসেল হোসেন। স্কোরার কার্তিক ভট্টাচার্য ও ধারাভার্ষে ছিলেন রবিউল ইসলাম।

খেলা শেষে মাঠের বাহিরে থেকে ক্যাচ লুফে নেওয়া ৩ জন দশকদের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া সংগঠক অজিৎ ভট্টাচার্ষ্, সাংবাদিক জামির হোসেন ও টুর্নামেন্ট আয়োজক কমিটি শহীদ সোহান স্মৃতি ফাউন্ডেশনের  ব্যবস্থাপক  আরিফুজ্জামান আকাশ।  
 


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত