Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

যশোরের শার্শার উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২৬ বাংলা টিভি   27-Apr-2026   38

Photo

যশোরের শার্শার উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান


বেনাপোল প্রতিনিধি : 

যশোরের শার্শা উপজেলার উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) বেলা ১২টার দিকে সেখানে উপস্থিত হয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। 

যশোরের জেলা প্রশাসনের আয়োজনে ও যশোর পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে প্রায় ৪ কিলোমিটার খাল পুনঃখননের উদ্বোধন করা হয়। যার প্রকল্প ব্যয় ধরা হয়েছে এক কোটি ৩৬ লাখ টাকা।

জিয়া খাল পুনঃখনন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

উলশী জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধনের পর আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭৬ সালে ১লা নভেম্বর আমার পিতা এই খালটি সাধারণ মানুষের সুবিধার জন্য প্রথম খনন করে ছিল। তখন এই এলাকার শতশত বিঘা অনাবাধি জমিতে ফসল ফলাতে সাহায্য করেছে এই খাল। দীর্ঘদিন পরে আজ আমি আবারও খালটির পুনঃখনন কাজের উদ্বোধন করলাম। আশা করছি এ এলাকার মানুষ তার সুফল পাবে।

এসময় উপস্থিত ছিলেন, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, যশোর-১ এমপি মাওলানা আজিজুর রহমান, যশোর-২ আসনের এমপি মোস্তফা উদ্দিন ফরিদ, কেন্দ্রীয় বিএনপির সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি, যশোরের জেলা প্রশাসক আশেক হাসান, পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবিরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #


news@26banglatv.com


Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত