Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ময়মনসিংহ নেত্রকোণা

ওসির বাসায় ডাকাতি মামলায় কুখ্যাত মাদক কারবারি গ্রেপ্তার

২৬ বাংলা টিভি   25-Apr-2026   44

Photo

ওসির বাসায় ডাকাতি মামলায় কুখ্যাত মাদক কারবারি গ্রেপ্তার


নেত্রকোনা প্রতিনিধি :

নেত্রকোনার মদন উপজেলার ডাকাতি মামলার আসামি আরিফুল ইসলাম আরিফ (৩৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) রাতে পৌর শহরের সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে মদন বাজারে ফিল্মি কায়দায় অস্ত্র ঠেকিয়ে ওসির বাসায় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ডাকাতি করে নিয়ে যায়। 

আরিফুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের মদন দক্ষিণপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পৌর শহরের মদন বাজারে এক ওসির বাসায় তার পরিবারের লোকজন কে অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ওসির ভাই বাদী হয়ে মদন থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আরিফ সহ আরও কয়েকজন আসামি রয়েছে। অন্য আসামীরা কারাভোগ শেষে আদালতের মাধ্যমে জামিনে আছেন। আরিফের বিরুদ্ধে নিম্ন আদালতে একটি মাদক মামলায় ১০বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার ওই মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়াও আরিফের বিরুদ্ধে মদন সহ দেশের বিভিন্ন এলাকায় মাদক, অস্ত্র, চুরি, ডাকাতি, বিশেষ ক্ষমতা আইন ও সড়ক পরিবহন আইনসহ ৮টি মামলার বিচার কার্য চলমান রয়েছে।  

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসনাত জামান জানান, ডাকাতি মামলার এজাহারভুক্ত আসামী আরিফুল ইসলাম কে  গ্রেপ্তার করা হয়েছে। সে মাদক, ডাকাতি ও অস্ত্রসহ ৮টি মামলার আসামী। শনিবার দুপুরে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। 


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত