Logo
শনিবার | ১৫ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর কুড়িগ্রাম

ফুলবাড়ীতে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২৬ বাংলা টিভি   25-Apr-2026   49

Photo

ফুলবাড়ীতে মানসিক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি  : 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানসিক ভারসাম্যহীন এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারী ছয়ফুল বেগম (৫৫), তিনি উপজেলার নাওডাঙ্গা এলাকার মৃত ইয়াত আলীর স্ত্রী। নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, ছয়ফুল বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। তিনি প্রায় ২০ বছর আগে স্বামীকে হারান এবং দুই সন্তানের জননী ছিলেন। অসুস্থতার কারণে প্রায়ই ঘুমের ওষুধ সেবন করতেন এবং অতীতে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছেন বলেও জানান তার স্বজনরা।

প্রতিবেশী গেন্দী বেগম জানান, ছয়ফুল বেগম প্রায় প্রতিদিনই ঘুমের ওষুধ খেতেন এবং মানসিকভাবে ভারসাম্যহীন অবস্থায় জীবনযাপন করছিলেন।

নিহতের ভাই ও সাবেক ইউপি সদস্য সন্তোষ আলী বলেন, “আমার বোন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। এর আগেও সে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে। 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

তিনি আরও বলেন, “নিহতের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


news@26banglatv.com


Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত