Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা ঢাকা ঢাকা

মাঠপর্যায়ের সাংবাদিকদের নিয়ে আরটিভির বড় আয়োজন, সম্মেলন অনুষ্ঠিত শিপলু জামান বর্ষসেরা প্রতিবেদক নির্বাচিত

২৬ বাংলা টিভি   25-Apr-2026   60

Photo

মাঠপর্যায়ের সাংবাদিকদের নিয়ে আরটিভির বড় আয়োজন, সম্মেলন অনুষ্ঠিত শিপলু জামান বর্ষসেরা প্রতিবেদক নির্বাচিত


ঢাকা অফিস :

দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে দর্শকনন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির প্রতিনিধি সম্মেলন।

শনিবার (২৫ এপ্রিল) দিনব্যাপী রাজধানীর তেজগাঁওয়ে চ্যানেলটির স্টুডিওতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিনিধিরা অংশ নেন, যা হয়ে ওঠে অভিজ্ঞতা বিনিময়, পেশাগত উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিকুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সংবাদ শুধু তথ্য নয়, এটি মানুষের আস্থা ও সময়ের দলিল। জেলা-উপজেলার প্রতিনিধিরাই সেই আস্থার প্রথম বাহক। আপনারা মাঠ থেকে যে সত্য তুলে আনেন, সেটিই আমাদের পর্দায় দর্শকের বিশ্বাস হয়ে ওঠে। তাই আমরা চাই আপনারা দায়িত্বের কারণে শুধু সংবাদ পাঠাবেন না, কঠোরভাবে পেশাদারিত্ব ধরে রাখবেন। প্রতিটি গল্প বলবেন দায়িত্ববোধ, মানবিকতা এবং পেশাদারিত্বের সর্বোচ্চ মান বজায় রেখে। মনে রাখবেন শক্তিশালী সাংবাদিকতা তখনই হয়, যখন তা মানুষের জীবনের সঙ্গে সংযুক্ত থাকে।

সৈয়দ আশিকুর রহমান আরও বলেন, গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ও পেশাদারিত্ব ধরে রাখতে মাঠপর্যায়ের সাংবাদিকদের দক্ষতা, নৈতিকতা ও দায়বদ্ধতা অপরিহার্য। এই লক্ষ্য সামনে রেখে আরটিভি প্রতিনিধিদের নিয়মিত প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং আধুনিক সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নিচ্ছে।

পেশাদারত্ব বজায় রাখতে সিইও এ সময় আরটিভির প্রতিনিধিদের সুযোগ-সুবিধা বৃদ্ধির ঘোষণাও দেন। 

হেড অব নিউজ ইলিয়াস হোসেন তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের বাস্তব চিত্র, মানুষের কথা এবং স্থানীয় ইস্যুগুলো জাতীয় পরিসরে তুলে ধরতে প্রতিনিধিদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, আপনারা শুধু রিপোর্টার নন, আপনারা হবেন গল্পকার, বিশ্লেষক এবং সত্যের নির্ভরযোগ্য কণ্ঠ।

আয়োজনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ভয়েস অব আমেরিকার সাবেক সাংবাদিক ফকির সেলিম, আরটিভির ন্যাশনাল ডেস্কের ইনচার্জ শায়েখুল ইসলাম উজ্বল, উপমহাব্যবস্থাপক (ডিএসএম) কবির আহমেদ, আইটি ইনচার্জ মো. ইয়াসিন, মোজো ইনচার্জ মো. দেলাওয়ার হোসেন, মো. ইমরুল হাসান, অ্যাসাইনমেন্ট এডিটর মাইদুর রহমান রুবেল, হেড অব প্রডিউসার মো. বেলায়েত হোসেন, এক্সিকিউটিভ প্রডিউসার মাইনউদ্দিন মামুন এবং অনলাইন ইনচার্জ আবু আজাদ। 

সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিরা তাদের কাজের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহ, নিরাপত্তা, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং দ্রুত সংবাদ প্রেরণের বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা হয়।

অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল প্রতিনিধিদের কাজের মূল্যায়ন। সারাদেশে কর্মরত সাংবাদিকদের মধ্য থেকে সেরা পারফরম্যান্সের ভিত্তিতে ১১ জন প্রতিনিধিকে পুরস্কৃত করা হয়। এ সময় আর টিভি ঝিনাইদহ জেলা প্রতিনিধি শিপলু জামানকে আলোচিত প্রতিবেদনের জন্য বর্ষসেরা সাংবাদিক মনোনীত করা হয় 

পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রতিষ্ঠানের সিইও সৈয়দ আশিকুর রহমান। এই স্বীকৃতি প্রতিনিধিদের পেশাগত উৎকর্ষে আরও উৎসাহ জোগাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন তিনি।

সম্মেলনের শেষে ভবিষ্যতে আরও সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি সংবাদ পরিবেশনায় গতি, নির্ভুলতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে দর্শকের আস্থা আরও সুদৃঢ় করার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।

আয়োজকদের মতে, এ ধরনের প্রতিনিধি সম্মেলন মাঠপর্যায়ের সাংবাদিকদের সঙ্গে কেন্দ্রীয় ব্যবস্থাপনার যোগাযোগ বাড়ায় এবং একটি শক্তিশালী, সমন্বিত নিউজ নেটওয়ার্ক গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।


news@26banglatv.com


Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

কালীগঞ্জ পৌর এলাকায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত রাস্তায় ব্যাপক অনিয়ম: পরিদর্শনে ইট অপসারনের নির্দেশ ইউএনওর

স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ): ঝিনাইদহের কালীগঞ্জে বিশ্বব্যাংকের...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত